23.8 C
Bangladesh
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#কচুয়ায় শিক্ষক জামাল উদ্দিনের রাজকীয় বিদায়#চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় হাজীগঞ্জের যুবকের মৃত্যু#২২ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার#এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ#অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত হয়ে নানিকে হত্যার অভিযোগ, নাতি গ্রেপ্তার#চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু#১৬ ডিসেম্বর সরকারি বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা#১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী#মতলব উত্তরে জব্দ ৯ নৌকা নিলামে বিক্রি, সরকারি কোষাগারে জমা ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা#হাইমচরে সোহেলকে সহযোগিতার আশ্বাস ইউএনওর

১৬ ডিসেম্বর সরকারি বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

অনলাইন ডেস্ক: দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনে দেশে ফেরার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র।

এটাই দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষিত প্রথম নির্দিষ্ট তারিখ। এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। এ মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য আবেদন করার পর দেশটিতে সহিংসতা বেড়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

বাতিল হওয়া নথিগুলো চাওয়ার পাশাপাশি শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তার ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই দিল্লি থেকে ঢাকায় তার ফেরার জন্য সরকারের কাছে বিমানযাত্রার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে।

মুখপাত্রের ভাষ্য, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। বিজয় দিবসে তার দেশে ফেরার সুযোগ করে দেওয়া সরকারের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। রয়টার্সকে এক বাংলাদেশি মন্ত্রী বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো সরকারি আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্রনেতৃত্বাধীন ওই অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ