23.3 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ এসআই ফরিদগঞ্জের শফিকুল ইসলাম#মতলব দক্ষিণে উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন#হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত#কচুয়া প্রেসক্লাবের আয়োজনে গুণীজন, কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা#পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী#হাজীগঞ্জ ইউএনও কার্যালয়ে বাড়ছে সাধারণ মানুষের চাপ#খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক#জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ ১৫ বছর পর ফের চালুর উদ্যোগ#হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা#হত্যাকারী যে-ই হোক, সর্বোচ্চ শাস্তি দাবি জাপানপ্রবাসী ছেলের

চাঁদপুরে পশু পালনে অনেকেরই জড়িত : জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টার।
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, চাঁদপুরের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই জেলায় গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের সঙ্গে অনেক মানুষ জড়িত। খামারিদের আধুনিক প্রযুক্তি,উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে এখাত আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির উপযোগী করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে তিনি সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও খামারিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জ্যোতির্ময় ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা। স্বাগত বক্তব্য রাখেন, জেলা কৃত্রিম প্রজনন কর্মকর্তা রুহুল আমিন।
এসময় জেলা ট্রেনিং অফিসার বিপ্লব কুমার দে প্রাণিসম্পদ বিষয়ক একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করেন।
আলোচনা সভায় সফল খামারিদের পক্ষে বক্তব্য রাখেন শাহিনুর বেগম এবং সফল উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন হাবিবুর রহমান।
আলোচনা শেষে অতিথিরা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলা পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন খামারি ও উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পশু ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট পণ্য নিয়ে বিভিন্ন স্টল সাজিয়ে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন পশু ও প্রাণিসম্পদ বিষয়ক ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও তাঁদের পণ্য ও সেবা নিয়ে উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ