23.3 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ এসআই ফরিদগঞ্জের শফিকুল ইসলাম#মতলব দক্ষিণে উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন#হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত#কচুয়া প্রেসক্লাবের আয়োজনে গুণীজন, কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা#পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী#হাজীগঞ্জ ইউএনও কার্যালয়ে বাড়ছে সাধারণ মানুষের চাপ#খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক#জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ ১৫ বছর পর ফের চালুর উদ্যোগ#হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা#হত্যাকারী যে-ই হোক, সর্বোচ্চ শাস্তি দাবি জাপানপ্রবাসী ছেলের

মাতৃত্বের অনন্য দৃষ্টান্ত গড়লেন অস্ট্রেলীয় সিনেটর ফাতিমা

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার সংসদে শিশুকন্যাকে কোলে নিয়ে বক্তব্য দিয়েছেন সিনেটর ফাতিমা পেম্যান। সংসদে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত আইন নিয়ে বিতর্ক চলাকালে তার কোলে ছিল ছোট্ট মেয়ে আলিয়া।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অধিবেশনে ফাতিমা বক্তব্য দেওয়ার সময় তার পেছনে বসা আরেক সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে লুকোচুরি খেলেন। শিশুটিকে হাসাতে তিনি নানা মুখভঙ্গি ও অঙ্গভঙ্গি করেন। সংসদের আনুষ্ঠানিক পরিবেশে এই দৃশ্যটি অনেকের নজর কাড়ে।

ফাতিমা অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের স্বতন্ত্র সিনেটর। চলতি বছর দায়িত্বে থাকা অবস্থায় সন্তান জন্ম দিয়ে তিনি ইতিহাস গড়েন। সংসদে শিশুকে সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে কর্মজীবন ও মাতৃত্ব একসঙ্গে সামলানোর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর অনেকে দৃশ্যটির প্রশংসা করেছেন। সন্তানকে দেখাশোনার পাশাপাশি একজন মায়ের পেশাগত দায়িত্ব পালনের এই মুহূর্তটি তাদের ভালো লেগেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সিনেটে আইনপ্রণেতাদের শিশুদের নিয়ে অধিবেশনকক্ষে প্রবেশের সুযোগ রয়েছে। পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, সিনেটররা অধিবেশনে অংশ নেওয়ার সময় নিজেদের শিশুর যত্ন নিতে পারেন এবং প্রয়োজনে অল্প সময়ের জন্য দুধ পান করাতে পারেন।

অল্পবয়সি সন্তানদের কাছ থেকে আলাদা না হয়েও যাতে অভিভাবকেরা পার্লামেন্টের দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যেই এই ব্যবস্থা রাখা হয়েছে।

পার্লামেন্টে দায়িত্ব পালনের সময় সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে ফাতিমা পেম্যানের আরও একটি বিশেষ পরিচিতি রয়েছে। তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার প্রথম সিনেটর, যিনি দায়িত্বে থাকা অবস্থায় সন্তানের জন্ম দিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ