অনলাইন ডেস্ক: হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদসা মিয়া নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও মসজিদের উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলনের শেষ দিনে উপস্থিত হয়ে এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান।
সম্মেলনে তিনি আয়োজক কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। ধর্মীয় পরিবেশে অংশ নেওয়ার পাশাপাশি তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
এ সময় মাদ্রাসার চলমান নির্মাণকাজের জন্য ১০০ বস্তা সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দেন সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে জনসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চান। ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে এলাকার সার্বিক উন্নয়ন, মানুষের কল্যাণ ও জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে উপস্থিত মুসল্লি ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে তাঁর মতবিনিময় হয়। তাঁর উপস্থিতিকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।




