27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে পর্যটনের বড় অংশ হচ্ছে আধুনিক নৌ বন্দর…ডা.দীপু মনি

স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চাঁদপুরে পর্যটনের যে পরিকল্পনা ও সম্ভাবনা রয়েছে, তার একটি বড় অংশ হচ্ছে আধুনিক নৌ বন্দর। চাঁদপুরে দিনে ঢাকা থেকে সরাসরি এসে ভ্রমণ শেষে রাতে ফিরে যাওয়া যায়। এছাড়া নদীপথের যাত্রা অনেক নিরাপদ ও আরামদায়ক। এজন্য চাঁদপুরকে আমরা যতটা ভালো করতে পারি, সে উদ্যোগ রয়েছে।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির সভায় তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, চাঁদপুর শহরের সড়কগুলো প্রশস্তকরণের জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। যদিও ঘনবসতিপূর্ণ এলাকায় পুরাতন সড়ক খুবই সরু। এ কারণে সড়ক প্রশস্তকরণে সবার সহযোগিতা প্রয়োজন।

জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে দীপু মনি জেলার উন্নয়ন কার্যক্রমের বিষয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।অতিরিক্ত জেলা (সার্বিক) প্রশাসক বশির আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ প্রমূখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ