26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

মাদক কারবারি মোস্তফা মিজির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ফরিদগঞ্জ প্রতিনিধি : উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শোভান গ্রামের মোস্তাফা মিজি নামের একজনের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। তার বিরুদ্ধে মাদক ও নারী কারবারির অভিযোগ রয়েছে। যারা তার এসব অসামাজিক কার্যক্রমে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে।

৩ জানুয়ারি শুক্রবার শোভান গ্রামে বাদ জুমায় তালুকদার বাড়ি জামে মসজিদের শত শত মুসল্লি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে চাঁদপুর রায়পুর আঞ্চলিক মহাসড়কের শোভান অংশ গিয়ে শেষ করে। বিক্ষোভ শেষে প্রত্যাশী শোভান সড়কের পাশে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মো. শাহ আলম, চাঁদপুর সমাজ সেবা কর্মকর্তা ও তালুকদার বাড়ি জামে মসজিদের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন তালুকদার, তালুকদার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী আবদুল কাদির নুরী চাঁদপুরী, মসজিদ কমিটির সভাপতি মোবারক হোসেন তালুকদার। মানববন্ধনে বক্তরা বলেন, মোস্তফা মিজির কারণে আমাদের শোভান গ্রামটি নষ্ট হয়ে যাচ্ছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবারি করে। এছাড়া সে নারীদের নিয়ে ব্যবসা করে গ্রামের মান সম্মান শেষ করে দিচ্ছে। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মামলা হামলার ভয় দেখায় অথবা টাকা দিয়ে ম্যানেজ করে। তার এসব অপকর্মে এলাকাবাসী অতিষ্ট। সে নারী এবং মাদক নিয়ে পুলিশের হাতে আটকও হয়েছিল। এলাকার সম্মান বাঁচাতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আজ রাস্তায় নেমেছে। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন এই কুলাঙ্গারকে আটক করে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন।

মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াছিন, প্রত্যাশী আর. এ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য খাজা আহমেদ তালুকদার প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ