26.8 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

ফরিদগঞ্জে কারাদণ্ডপ্রাপ্ত আসামী ও গাঁজাসহ আটক-৪

ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জে পুলিশ বিশেষ অভিযানে সেলিম খান নামে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী, নাইম ওরফে সুজন নামে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী, মো. সুমন (৩৭) নামে ৪শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি ও রাহেলা খাতুন নামে সিআর পরোয়ানাভুক্ত এক নারীসহ ৪জনকে আটক করেছে।

বুধবার গভীর রাতে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটকের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
জানা গেছে, ফরিদগঞ্জ থানার এএসআই জুমায়েত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চরদু;খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রাম থেকে সেলিম খানকে আটক করে। সে একটি জিআর মামলার দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী ও সন্তোষপুর গ্রামের মৃত হাবিব খান’র ছেলে। এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া এলাকা থেকে নাইম ওরফে সুজনকে আটক করে। সুজন একটি জিআর মামলার এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী ও দক্ষিণ আইটপাড়া গ্রামের আবুল বাসার ঢালী’র ছেলে।

অপরদিকে, বুধবার রাতে এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামের মৃত নুরুল ইসলাম’র ছেলে মাদক কারবারি সুমনকে ৪শ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে।


এছাড়া, একই রাতে এএসআই ছগির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চরদু;খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রাম থেকে একটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী রাহেলা খাতুনকে আটক করে। এরপর আটককৃত ৪জনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম উপরোক্ত ৪জনকে আটক পরবর্তী চাঁদপুর আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ