29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

জেলা প্রশাসকের রামপুর ইউনিয়ন পরিদর্শন

রাসেল গাজী: গতকাল ১১ আগস্ট, বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়ন পরিদর্শন করেছেন।

এ সময় জেলা প্রশাসক ইউনিয়নের উন্নয়ন অবকাঠামো তদারকিসহ ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং ডিজিটাল সেন্টার, ভূমি অফিস, প্রায় ৪-৫০০ বছরের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ বিজড়িত পুরনো মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিঁনি ইউনিয়ন পরিষদের সামনে মাঠের পূর্ব পাশে একটি ফলজ বৃক্ষ রোপন করেন।

তাছাড়া ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, পুরনো মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করে তিনি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটোয়ারী এবং সংশ্লিষ্টদের প্রশংসা করেন। পরিদর্শন পূর্বে ইউনিয়ন পরিষদে গিয়ে পৌঁছালে পরিষদের চেয়ারম্যান পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে বরণ করে নেন।

ওই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা ও আইসিটি শাখা) এ. আর. জাহিদ হাসান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ  সচিব কুদ্দুস আকন্দ রোকন  (ভারপ্রাপ্ত), ভূমি কর্মকর্তা সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ