29.9 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের শতবর্ষী বিদ্যাপীঠ পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে বিদ্যালয়ে হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ শিক্ষানুরাগী ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ঐতিহাসিক পুরান বাজার জামে মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা এবং পরামর্শ মূলক বক্তব্য রাখেন, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদীয়া জামে মসজিদের খতিয়ান মাওলানা ইলিয়াস ফরিদী, এলাকায় মুরব্বি হারুনুর রশিদ, সাংস্কৃতিক সংগঠক শিপন খান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস বেপারী, চাঁদপুর জেলা বিএনপির সদস্য সোলায়মান ঢালী, সংগীতশিল্পী স্বজন সাহা, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাকসুদুল মাওলা, মধুসূদন উচ্চ বিদ্যালয় মসজিদের পেশ ইমাম ইমরান হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং হামদ ও নাত পরিবেশন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ