31.5 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি

চাঁদপুরে কৃষি জমির মাটি কাটার অপরাধ ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সাদার উপজেলার বাগাদী ইউনিয়নে কৃষি জমির টপ সয়েল কেটে অন্যত্র বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকেলে বাগাদী ইউনিয়নের সাহেববাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান খান। অভিযানেকালে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জানা যায়, বাগাদী ইউনিয়নের সাহেববাজার এলাকায় জাকারিয়া হাওলাদারসহ একটি সিন্ডিকেট মাছের ঝিল তৈরির নামে কয়েক একর ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটা সহ বিভিন্ন স্থানে বিক্রয় করছেন।

খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান ঘটনাস্থলে উপস্থিত হয়ে কৃষি জমির টপ সয়েল কেটে অন্যত্র বিক্রি করার অপরাধে মোঃ জাকারিয়া এর প্রতিনিধিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা ভংগের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। তাছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ আর পরিচালনা করবে না মর্মে মুচলেকা দেয়া হয়।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান খান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ