26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে জাটকা শিকারের দায়ে ১১ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে ১১ জেলেকে আটক করা হয়েছে।

তন্মধ্যে ভ্রাম্যমাণ আদালত ৮ জেলেকে ৩ হাজার টাকা করে ২৪ হাজার টাকা জরিমানা এবং ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি জাটকা, ২টি নৌকা ও ৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান। বৃহস্পতিবার রাতে মেঘনা নদীর মোহনা এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এসময় জাটকা ধরা অবস্থায় ১১ জেলেকে হাতে নাতে আটক করা হয়।

চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা আটক জেলেদের মধ্যে ৮জনকে জরিমানা ও ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।

আটক জেলেরা হলো -মো: আল-আমিন (৩৫), জাকির (৩০), খোকন (৫৩), নুরুন্নবী (৩২), জয়নাল চৌকিদার (৪০), কামাল হোসেন (৩৫), ইব্রাহীম সরদার (২২) ও কুদ্দুস আলী পেদা (২২)। অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলো -ইমরান সরদার (১৬), ইয়াছিন ব্যাপারী (১৫) ও কালু মিয়া (১৩)।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ