26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুর লঞ্চঘাটে ৮ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: চাঁদপুর লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুর নৌ থানা পুলিশের একটি টিম ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে। অভিযানে মাদক পরিবহনের অভিযোগে দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে নৌ পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের দেইচর গ্রামের মৃত ফজর আলী দেয়ানের ছেলে শহিদুল দেওয়ান (৪০) এবং খুলনার খানজাহান আলী থানার মুক্তার হোসেন সড়কের মো. আনোর হোসেন মোল্লার ছেলে
মো. মিজানুর রহমান শিমুল (৩৬)।

চাঁদপুর নৌ থানা পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৫টায় চাঁদপুর লঞ্চঘাটে নৌ থানার পুলিশ সদস্যরা নিয়মিত ডিউটিরত অবস্থায় সন্দেহজনকভাবে দুইজন লঞ্চযাত্রীকে দুইটি শপিং ব্যাগসহ লঞ্চে প্রবেশ করতে দেখে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তাদের ব্যাগ তল্লাশি করে স্কচটেপ মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ২ কেজি করে মোট ৮ কেজি গাঁজা পাওয়া যায়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নদীপথে মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ