27.2 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে চাঁদপুর শহর জামায়াতের দোয়া ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: চাঁদপুর দারুস সালাম জেলা জামায়াত কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ বুধবার দুপুর ২ টায় চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাড. মোঃ শাহজাহান খান।

এসময় তিনি বলেন, ‘২৫ শে মার্চের কালো রাত্রি, ২৬ শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, ৪ আগস্ট এদেশের ছাত্রজনতার জীবন দেয়া এবং ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়া একই সূত্রে গাঁথা। এদেশের মানুষ বার বার জুলুম শোষণ থেকে মুক্ত হতে জীবন দিতে হয়েছে। আমরা দীর্ঘ ৯মাস সংগ্রাম করার পর স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু আমরা স্বাধীনতার ৫৩ বছরেও আমরা মুক্তি পাইনি। আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতে ছাত্রজনতার আন্দোলন করে জীবন দিতে হয়েছিলো। এদেশের মানুষ শান্তিতে বসবাস করার জন্য পেশীবাদি সৈরাচার হাসিনার সরকারকে এদেশের ছাত্রজনতা পালিয়ে যেতে বাধ্য করেছিলো। আগামী দিনের বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এদেশের ছাত্রজনতা নারী পুরুশ ৩৬ জুলাই আন্দোলনে জীবন দিয়েছিলো। লক্ষছিলো একটা এদেশে সবাই শান্তিতে বসবাস করবে। যে দেশে কোন শোষণ থাকবে না এবং জুলুম থাকবে না।’

শহর জামাতের সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, শহর জামাতের অফিস সম্পাদক মোঃ ওমর ফারুক, শহর জামাতের নেতা অ্যাডভোকেট মামুন হোসেন মিয়াজী, চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড সভাপতি গোলাম মাওলা, ১২ নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু হানিফ, শহর শ্রমিক কল্যাণ প্রদর্শনের সভাপতি আব্দুল হাই লাভলু বক্তব্য রাখেন।

এছাড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ