29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুর জেলা সেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: ১৯ আগস্ট শুক্রবার বিকাল ৫ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা সেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ এক সপ্তাহ যাবৎ আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাই যে পরিমাণ খাদ্যদ্রব্যের দাম বেরেছে এছাড়া উপায় নেই, সময় এসেছে বাংলাদেশ সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা থাকবে রাজ পথে আর সাধারণ জনগণ থাকবে গণভবনের সামনে। এক মন্ত্রী বলে খেলা হবে, আমি বলতে চাই প্লেয়ার কোথায় খালেদা জিয়ার সাথে খেলার? মৃত্যুর আগে অনেকেই অনেক কথা বলে আমরা এগুলো আমলে নেইনা।

তিনি আরও বলেন, যখনি আন্দোলনের ডাক হবে তখনই ঝাপিয়ে পড়তে হবে, প্রয়োজনে রাজপথ রক্তে রাংগিয়ে দিয়ে হলেও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো।

জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী ঢালীর সভাপতিত্বে, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সহ সভাপতি সেলিমুস সালাম সেলিম, শহর বিএনপির সাধারণ সম্পাদক এড. হারুনর রশীদ, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সলেমান ঢালী, যুগ্ম আহবায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, লিটন সরকার, মাসুদুর রহমান মাঝি, কামরুজ্জামান হাসনাত, সামছুল আলম সূর্য, সামসুল আরেফিন, অলি আহমেদ চৌধুরী প্রমুখ।

আলোচনা সভার পূর্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে চাঁদপুর জেলা ও সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ