26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

মোশারফ ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদক বিরোধী কর্মসূচির অংশ হিসেবে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মোশারফ ফাউন্ডেশন। এবার চাঁদপুর শহরে তরুণ সমাজের কাছে সবচেয়ে জনপ্রিয় প্রেসক্লাব ঘাট এলাকায় ‘মোশারফ ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ -এর আয়োজন করা হয়েছে। সম্প্রতি যেখানে কিশোর গ্যাং আর মাদক সেবীরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। ২২ মে (শুক্রবার) বিকেলে উৎসবমুখর এবং বর্ণাঢ্য আয়োজনে ডাকাতিয়া তীরে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মোশাররফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার এবং জেলা কোয়াবের অন্যতম সদস্য মারজুক মুঈদ ঐশ্বর্য।

উদ্বোধনী ম্যাচে রাইজিং স্টার টেকনিক্যাল মুখোমুখি হয় কিং কোড়ালিয়া দলের। ম্যাচে রাইজিং স্টার টেকনিক্যাল ৪-৩ গোলে জয় পায়। দ্বিতীয় ম্যাচে চাঁদপুর ডায়মনাইটিস ক্লাব ২-০ গোলে গুয়াখোলা ক্রীড়াচক্রকে হারায়।

আয়োজকরা জানান, প্রতিটি ম্যাচ ১৫ মিনিট করে মোট ৩০ মিনিটে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে এপি থান্ডার ফুটবল ক্লাব, স্টেডিয়াম একাদশ, ব্রাদার্স স্কোয়াড, চাঁদপুর ডায়মনাইটিস ক্লাব, নি বেকার্স, নিতাইগঞ্জ ফুটবল একাদশ, কিক টাইটেন্স এফসি, রাইজিং স্টার টেকনিক্যাল, হরিজন যুব ক্লাব, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ, রেলওয়ে হরিজন ঐকতান ক্লাব, প্রেসক্লাব দল, চাঁদপুর সরকারি কলেজ ফুটবল দল, গুয়াখোলা ক্রীড়াচক্র ও কিং কোড়ালিয়া।

খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি ইমরান হোসেন রানা। ধারাভাষ্যে ছিলেন মো. আসসাদ খান আশরাফ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ