26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

আপনাদের সহযোগিতা নিয়েই মতলব মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ: ওসি

মতলব দক্ষিণ প্রতিনিধি: চাঁদপুরের মতলব পৌরসভার ২নং ওয়ার্ড মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সমাবেশে শনিবার বিকেলে দগরপুর বাজারে অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক। মাদক নির্মুলে ছাত্র ও যুবসমাজ যেভাবে আন্তরিকভাবে এগিয়ে আসছেন এবং কাজ করছেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই মতলবকে শতভাগ মাদকমুক্ত করা সম্ভব হবে।

মাদকাসক্তি রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধি, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক কার্যকলাপে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের অভিশাপ থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।এখন মাদক যেখানে প্রতিরোধ হবে সেখানে।

কিশোর গ্যাং সম্পর্কে তিনি বলেন, এখন থেকে কিশোর গ্যাংয়ের তালিকা করা হচ্ছে। রাত ৮ টার পর অপ্রয়োজনীয় ভাবে কেউ বাহিরে ঘুরাফেরা করতে পারবে না।সন্দেহ হলেই আটক করা হবে। অপরাধ প্রমানিত হলে আইনের আওতায় নিয়ে আসা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর,উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাবের সিদ্দিকী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মিরাজ মাহমুদ জিসান, বিএনপি নেতা দুলাল মাস্টার, যুবদল নেতা সোহেল দেওয়ান,বাবুল প্রধান, সাদ্দাম হোসেন রহমান বকাউল।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সাবেক ছাত্রনেতা রহমান বকাউল এবং অনুষ্ঠান পরিচালনা করেন ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শাহীন হোসেন প্রধান।এসময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা.শোয়েব আহমেদ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন প্রধান, সাধারণ সম্পাদক অলু প্রধান প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ