26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

কচুয়ায় মাকে জিম্মি করে ইয়াবার টাকা নেয়া মামুন গ্রেফতার

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক মাকে জিম্মি করে ইয়াবা বিক্রির টাকা আদায় করতো বলে অভিযোগ রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর সূত্রে জানা যায়, গত ০৪/০৭/২০২৬ তারিখে কচুয়া থানাধীন করইশ গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে করইশ গ্রামের গাজী বাড়ির বাসিন্দা গাজী আল মামুন (৩২) এর নিজ দখলীয় বসত ঘরের সামনের আঙ্গিনা থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার ওজন ১.৫ গ্রাম।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারনির ১০(ক) ধারায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মো: আবু রেজা মেহেদী হাসান, পরিদর্শক, “খ” সার্কেল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতারকৃত মামুন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। টাকার জন্য সে নিজ মাকেও জিম্মি করতো বলে স্থানীয়রা জানিয়েছেন। বর্তমানে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ