26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

কচুয়া মনোহরপুর উবির সভাপতি খোরশেদ আলম মান্নান

কচুয়া প্রতিনিধি: কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম মান্নান । গত (২৬ জুন) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০২৪ এর ৬৪ (১০) দ্বারা অনুসরণ করে পরবর্তী ৬ মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন পত্র জারি করা হয়।

এডহক কমিটির অনুমোদন পত্র অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ¦ মো. খোরশেদ আলম মান্নান।

এছাড়াও তিনি এই প্রতিষ্ঠানে এডহক কমিটি ও নিয়মিত কমিটিতে একাধিকবার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের,শিক্ষক প্রতিনিধি জেসমিন আক্তার ও অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছির উদ্দিন রুবেল।

বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ খোরশেদ আলম বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হওয়ার খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন,তার দক্ষ নেতৃত্ব, শিক্ষাবান্ধব মনোভাব এবং সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।

মোহাম্মদ খোরশেদ আলম দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজকল্যাণসহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ মো. খোরশেদ আলম মান্নান বলেন, মনোহরপুর উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এলাকার ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম ভিত্তি। শিক্ষার মানোন্নয়ন,অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং একটি নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই। একই সাথে স্কুলের উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মনোনীত করায় বাংলাদেশ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য নাজমুন নাহার বেবীসহ কুমিল্লা বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ¦ মো. খোরশেদ আলম মান্নান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ