31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

ফরিদগঞ্জে প্রকাশ্যে তওবা করে মাদক ব্যবসা ছাড়লেন মান্নান

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে মধ্য মানিকরাজ বাইতুল মামুর জামে মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন দেইচর দর্জি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক।

সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহাউদ্দীন বাবলু, ইউপি সদস্য ফজলুল হক মিজি, সাবেক ছাত্রদল নেতা ইয়ার হোসেন মুন্সী, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো. আনোয়ার হোসেন, সমাজসেবক অ্যাডভোকেট বিপ্লব দেবনাথ, খোরশেদ আলম মিজি, মো. রিপন গাজী, সাইফুল ইসলাম এবং মাওলানা মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা মোক্তার হোসেন।

সমাবেশে এলাকার চিহ্নিত মাদক কারবারি আব্দুল মান্নান প্রকাশ্যে তওবা করে ভবিষ্যতে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত না থাকার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, “মাদক কোনো ব্যক্তির নয়, পুরো সমাজের শত্রু। এটি আমাদের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করে, পরিবারে অশান্তি সৃষ্টি করে এবং সমাজে অপরাধ বাড়িয়ে দেয়। তাই মাদক নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবারকে সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার মাধ্যমে তরুণদের সুপথে পরিচালিত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। আসুন, আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ