31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

চাঁদপুরে উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ চাঁদপুর প্রেস ক্লাব কতৃর্ক প্রতিষ্ঠিত উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ,বৃত্তির সনদ ও সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উদয়ন শিশু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়।

প্রধান অতিথির বক্তব্যে সুভাষ চন্দ্র রায় বলেন, আমরা চাই আমাদের সন্তানরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করুক। আজকের এই বৃত্তি তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। অভিভাবকদের উচিত সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়া এবং তাদের পড়াশোনা ও সার্বিক বিষয়ের প্রতি নিয়মিত খোঁজখবর রাখা।

সভাপতির বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, আমাদের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয় যে, এ বছর বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এই সাফল্যের পেছনে যেমন শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে, তেমনি অভিভাবকদের অক্লান্ত শ্রম ও ত্যাগও সমানভাবে প্রশংসার দাবিদার।

তিনি আরও বলেন, প্রতিদিন বিদ্যালয়ে এসে সন্তানদের জন্য অপেক্ষা করা মায়েদের আন্তরিকতা ও যত্ন শিশুদের ভালো ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়ন, সম্ভাবনা, বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করেন এবং শিশুদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে ৩৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, বৃত্তির সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়ন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ