31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

মতলবে কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে ফল ও বৃক্ষ মেলা অনুষ্ঠিত

মতলব দক্ষিণ প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের অবস্থিত কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে ফল ও বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) কচি কাঁচা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত ফল ও বৃক্ষ মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।

তিনি বলেন,এ মেলার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন ফলের নাম এবং বিভিন্ন জাতের গাছের নাম জানতে ও শিখতে পারবে। প্রতিটি ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে হবে।ফল উৎসব মূলত শিক্ষার্থীদের দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের নিয়মিত মৌসুমি ফল খাওয়ার অভ্যাস করতে হবে।

কচি কাঁচা প্রি- ক্যাডেট স্কুলপরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুন নাহার কাদরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক ( ওসি) অখিল চন্দ্র সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর। স্বাগত বক্তব্য রাখেন মতলব সূর্য মুখী কচি কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কচি কাঁচা প্রি – ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল। অতিথি হিসেবে আরে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির, মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, কচি কাঁচা প্রি ক্যাডেট স্কুলের কোষাধ্যক্ষ গোলাম সারওয়ার সেলিম।

আলোচনার পূর্বে আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, ড্রাগনসহ নানা দেশি-বিদেশি ফলের পসরা সাজিয়ে করা স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ