31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

হাইমচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

হাইমচর প্রতিদিন: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনের অংশ হিসেবে চাঁদপুরের হাইমচরেও বর্ণাঢ্য আয়োজনে এই কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​বৃক্ষরোপণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। তিনি বিদ্যালয়ের মাঠে একটি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল এবং হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. মহসিন মিয়া।

​এ সময় উপস্থিত কর্মকর্তা ও সুধীজন পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে দেশব্যাপী এই সবুজ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী পদক্ষেপ। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে শামিল হওয়ার আহ্বান জানান তারা।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানসুর আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর সাদেক হোসেন।

​অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা রানী দাস এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সোলাইমান মিয়া। কর্মসূচি শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ