31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সভা

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শাহরাস্তি থানার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গৌতম চন্দ্র হালদারসহ শাহরাস্তি থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

র‍্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৫০০ থেকে ৬০০ জন অংশগ্রহণ করেন।

মাদকবিরোধী সভা

র‍্যালি শেষে ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক একজন ব্যক্তির জীবন ধ্বংসের পাশাপাশি পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ