30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

ক্রিকেটারদের কারণে চাঁদপুর আরো পরিচিত পাবে : বিসিবি পরিচালক

স্টাফ রিপোর্টার: বিসিবি পরিচালক আকরাম খান বলেন, এর আগেও খেলোয়ার হিসেবে চাঁদপুরে এসেছিলাম। এই জেলাটি ইলিশের জেলা হিসেবে যেমন পরিচিতি পেয়েছে, একদিন জেলার ক্রিকেটারদের কারণে চাঁদপুর আরো পরিচিত পাবে। চাঁদপুরে যদি আমাকে ভালো জায়গার ব্যাবস্থা করে দেয়, তাহলে আমি ক্রিকেট বোর্ডের মাধ্যমে মাঠ তৈরি করে দিব।

শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধনকালে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এসব কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামের ১১ জেলার মধ্যে চাঁদপুরে ক্রিকেট অনেক দুর এগিয়েছে। এই জেলা থেকে আরো ভালো মানের ক্রিকেটার তৈরি করতে হলে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে। আর যদি নতুনভাবে মাঠের ব্যবস্থা করা হয় তাহলে ক্রিকেটাররা সারা বছরই অনুশীলন করতে পারবে।


উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: মিলন মাহমুদ, বিসিবি’র কাউন্সিলর ও ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো: জিল্লুর রহমান জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন অনু ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেব প্রমূখ।


চাঁদপুর ক্রিকেট খেলোয়াড় কল্যান সমিতি’র আয়োজনে এই টুর্নামেন্টে ২৪টি দল অংশ নিয়েছে। নকআউট পদ্ধতির এই খেলায় উদ্ধোধনী দিনে শাহারাস্তি ক্রিকেট একাডেমি, চাঁদপুর বনাম সন্দীপ ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম দল অংশ নেয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ