30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

প্রশিক্ষণের জন্য রাঙামাটিতে এপিসি আনা হয়েছে, গুজবে কান না দিতে পুলিশের আহ্বান

রাঙামাটি, ৭ সেপ্টেম্বর ২০২৬: জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের আর্মড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি চলাচলের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে রাঙামাটি জেলা পুলিশ।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার পূর্বপ্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এসব এপিসি রাঙামাটিতে আনা হয়েছে।

জেলার বিভিন্ন স্থানে আগামী ১৫ দিন প্রশিক্ষণ কার্যক্রম চলবে। কাজ শেষে আনুমানিক দুই সপ্তাহ পর যানগুলো ঢাকায় ফিরে যাবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, এপিসিগুলো স্থায়ীভাবে মোতায়েন বা কোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলার জন্য আনা হয়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে যাচাই করে তথ্য প্রচারের আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

সোমবার শহরের মারী স্টেডিয়াম ও হাসপাতাল সড়কের পাশে পুলিশের সাঁজোয়া যানগুলোর অবস্থান দেখা যায়। পরে যানগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরে নানা ধরনের গুজব ছড়াতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ জরুরি তথ্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।

রাঙামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বাসসকে বলেন, প্রশিক্ষণের জন্য যানগুলো রাঙামাটিতে আনা হয়েছে। সাজেক, আরশি নগর, পুলিশ লাইন্সসহ শহরের বিভিন্ন এলাকায় এগুলো প্রশিক্ষণে ব্যবহার করা হবে। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ