31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

চাঁদপুরে এমএলএম প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অনুমোদনহীন কার্যক্রম পরিচালনা, সাইনবোর্ড না থাকা, বিপুলসংখ্যক জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এইচ.এম.সি.এল নামের একটি এমএলএম প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরে কুমিল্লা রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুর জেলা এনএসআই” র তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, এইচ.এম.সি.এল-এর বর্তমান কার্যালয়ে কোনো সাইনবোর্ড ছিল না। এছাড়া অনুমোদন ছাড়াই “আস্থা ফাউন্ডেশন”-এর কার্যক্রম পরিচালনা, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা থেকে “কম্বো বাজার প্যাকেজ”-এর জন্য প্রায় ৭০০/৮০০ জনের জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ, থানা ও উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া পণ্য বিক্রয় এবং একাধিক স্থায়ী ঠিকানা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের খালি প্যাকেট অফিসে সংরক্ষণ, নিম্নমানের প্রসাধনী সামগ্রী বিক্রয় এবং ট্রেড লাইসেন্স প্রকাশ্য স্থানে না রাখা সহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ