31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

হাজীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় ৩৮ বছরের বখাটের কারাদণ্ড

হাজীগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে আলাউদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাকিলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।

দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

বাকিলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিলেন তিনবারের বিবাহিত বখাটে আলাউদ্দিন। এতে শিক্ষার্থী ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়ে।

শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যান, বিদ্যালয়ের গভনিং বডির সদস্য ও প্রধান শিক্ষকের সহযোগিতায় বখাটে আলাউদ্দিনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, মেয়েটির মা আমাকে জানানোর পরে আমরা প্রশাসনকে বিষয়টি জানাই।

বিদ্যালয়ের গভনিং সদস্য হোসেন মোল্লা লিটন জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ইভটিজারকে ধরে মোবাইল কোর্টে পাঠানো হয়।

হাজীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওমর সানী আকন জানান, দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ইভটিজারকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিনের জেল দেয়া হয়েছে।

তিনি সাজা ঘোষণার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের ইভটিজিং রোধে বিভিন্ন পরামর্শ ও সচেতনতামূলক দিকনির্দেশনা দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ