31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

চাঁদপুরে তৃতীয় দিনের মতো আদালত বর্জন, আইনজীবীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: চাঁদপুরে বিচারকদের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সভা ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। একই সঙ্গে গত ৯ সেপ্টেম্বর থেকে চাঁদপুরের তিনটি আদালত বর্জন কর্মসূচি পালন করে আসছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি।

রোববার সকালে আদালত বর্জন কর্মসূচিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভা করেন আইনজীবীরা। সভায় কয়েকজন বিচারকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করা হয়।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু বলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর সিনিয়র সিভিল জজ আদালতের নির্দিষ্ট কয়েকজন বিচারক আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও দীর্ঘ সময় ধরে খারাপ আচরণ করা হয় বলে তিনি অভিযোগ করেন।

আইনজীবীদের দাবি, বিচারপ্রার্থী সাধারণ মানুষ ও আইনজীবীরা দীর্ঘদিন ধরে এসব স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছেন। বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই তারা আন্দোলন করছেন।

প্রতিবাদ সভা থেকে বিচারপ্রার্থী ও আইনজীবীদের সঙ্গে হয়রানিমূলক আচরণের অভিযোগের প্রতিকার এবং সংশ্লিষ্ট তিন বিচারকের প্রত্যাহারের দাবি জানানো হয়।

তবে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দাবি করেছে, আদালত বর্জন কর্মসূচির কোনো আইনগত ভিত্তি নেই। এ বিষয়ে সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ পাঠানোর প্রক্রিয়া চলছে বলে আদালত থেকে সংবাদমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ