31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

আইসিএর বিশ্ব সম্মেলনে যোগ দিতে পানামা যাচ্ছেন জসিম উদ্দীন শেখ

অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ অ্যালায়েন্স (আইসিএ)-এর ‘গ্লোবাল কনফারেন্স ও জেনারেল অ্যাসেম্বলি’তে যোগ দিতে পানামা যাচ্ছেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক ও চান্দ্রা শিক্ষিত বেকার যুব সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জসিম উদ্দীন শেখ।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুল হয়ে পানামার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

পানামায় অনুষ্ঠেয় সপ্তাহব্যাপী সম্মেলনে জসিম উদ্দীন শেখ বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সমবায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বাংলাদেশের সমবায় আন্দোলনের অগ্রগতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মকৌশল তুলে ধরবেন তিনি।

সম্মেলন শেষে আগামী ২২ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

জসিম উদ্দীন শেখ বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমবায় আন্দোলনের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ সফর গুরুত্বপূর্ণ। সফর সফল ও সার্থক করতে তিনি বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের নেতৃবৃন্দ, দেশের সমবায়ী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ