31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

হাজীগঞ্জ পৌর ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর রবিবার বিকেলে লালুশাহ মাজারসংলগ্ন মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা।

পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন লারার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন। সভায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ভূট্রোর অনুপস্থিতির কথা উল্লেখ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর শ্রমিক দলের সদস্য সচিব সোহেল রানা, উপজেলা মৎস্য দলের সভাপতি ইমাম হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি সিরাজ, সাধারণ সম্পাদক ইমান, বর্তমান সভাপতি সবুজ মিজি এবং সাধারণ সম্পাদক মজিব পাটোয়ারী।

এর আগে ১২ সেপ্টেম্বর শনিবার পৌর শ্রমিক দলের ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর পরদিন ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ