31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ ৪.০০ পেলেন শাহরাস্তির রাতুল শাকিল

অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তির কৃতী সন্তান রাতুল শাকিল। ছোটবেলা থেকেই পড়াশোনা ও জ্ঞানচর্চার প্রতি আগ্রহী এই তরুণ বর্তমানে দেশের অন্যতম স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (icddrb)-এ গবেষক হিসেবে কাজ করছেন। একাডেমিক সাফল্য, গবেষণা, বিতর্ক ও নেতৃত্ব—সব ক্ষেত্রেই নিজের মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে সম্প্রতি মাস্টার্স সম্পন্ন করেছেন রাতুল। মাস্টার্সে ৪.০০-এর মধ্যে ৪.০০ সিজিপিএ পেয়ে ৬০ শিক্ষার্থীর ব্যাচে প্রথম হয়েছেন তিনি। এর আগে একই বিভাগে স্নাতকে ৩.৮৫ সিজিপিএ নিয়ে ৬০ শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন।

গবেষণায় সম্পৃক্ততা

মাস্টার্সে রাতুলের গবেষণার বিষয় ছিল Extended-Spectrum Beta-Lactamase (ESBL)-producing E. coli নিয়ে One Health ভিত্তিক গবেষণা। ক্লিনিক্যাল, পরিবেশ ও পোলট্রি উৎস থেকে পাওয়া জীবাণুর জিনগত বৈশিষ্ট্য, অ্যান্টিবায়োটিক প্রতিরোধক্ষমতা এবং সংশ্লিষ্ট ঝুঁকি নিয়ে তিনি কাজ করেন।

২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত icddr,b-এর Food Safety and One Health Laboratory-তে মাস্টার্স থিসিস শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট ইন্টার্ন হিসেবে কাজ করেন রাতুল। সেখানে ৪০১টি ESBL-producing E. coli isolate নিয়ে জিনোমিক গবেষণায় যুক্ত ছিলেন। Illumina NextSeq 2000 প্ল্যাটফর্মে Whole Genome Sequencing (WGS), অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন শনাক্তকরণ এবং বায়োইনফরমেটিক্স টুল ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করেন।

বর্তমানে icddr,b-এর One Health Laboratory-তে Research Fellow হিসেবে কোষভিত্তিক গবেষণা, pseudovirus engineering, molecular biology, vaccine-related research, antiviral drug discovery এবং বিভিন্ন functional assay নিয়ে কাজ করছেন তিনি। বাংলাদেশি ও মালয়েশিয়ান Nipah virus strain-এর বিরুদ্ধে সম্ভাব্য ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক গবেষণাতেও যুক্ত আছেন।

পুরস্কার ও নেতৃত্ব

বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের National Science & Technology (NST) Fellowship পেয়েছেন রাতুল। ২০২৬ সালের AMR Fest-এ National AMR Quiz Plus & Extempore Speech Competition-এ Champion ও Best Speaker হন। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাভিত্তিক বৃত্তিও ধারাবাহিকভাবে পেয়েছেন।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করে World Universities Debating Championship (WUDC)-এ অংশ নিয়েছেন তিনি। মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও ভারতের আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি জাতীয় পর্যায়ে একাধিক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় Biochemistry & Molecular Biology Journal Club-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন রাতুল। নিয়মিত একাডেমিক আলোচনার আয়োজনের পাশাপাশি ৪০-এর বেশি শিক্ষার্থীকে গবেষণাপদ্ধতি ও বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণে সহযোগিতা করেন। এছাড়া Biochemistry Student Forum-এর Research & Education Secretary এবং Jahangirnagar University Debate Organization-এর English Debate-এর Vice President হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Sena Public School & College এবং Savar Cantonment Public School & College-এ English Debate Head Coach হিসেবে কাজ করেছেন তিনি। ২০২০ সাল থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের Chemistry ও Biology-এর Academic Tutor হিসেবেও শিক্ষার্থীদের পড়াচ্ছেন।

রাতুল শাকিলের লক্ষ্য শিক্ষকতা ও গবেষণাকে একসঙ্গে এগিয়ে নেওয়া এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও গবেষণার আগ্রহ তৈরি করা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ