31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

ফরিদগঞ্জে বিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষকপুত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক: মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদেরের কনিষ্ঠ সন্তান আব্দুর রহমানের মৃত্যু হয়েছে।

আব্দুর রহমান উপজেলার সকদিরামপুর গ্রামের বাসিন্দা। তার প্রয়াত মা আয়েশা বেগম গোবারচিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে আব্দুর রহমান ছিল সবার ছোট। তিন মাস আগে মায়ের মৃত্যুর পর তাকে বাড়িতে দেখাশোনার মতো কেউ না থাকায় বাবার কর্মস্থল সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণেই সে নিয়মিত থাকত ও খেলাধুলা করত। মঙ্গলবার সকালেও সে বাবার সঙ্গে স্কুলে যায়।

আব্দুল কাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করছিলেন। এ সময় আব্দুর রহমান বিদ্যালয়ের বারান্দায় খেলছিল। কিছুক্ষণ পর ছেলের সাড়া না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিদ্যালয়ের সামনের পুকুরের পানিতে ছেলেকে ভাসতে দেখেন।

পরে শিশুটিকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রহমানের মৃত্যুতে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে শোক নেমে এসেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ