31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত

অনলাইন ডেস্ক: চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ওছমানিয়া কামিল মাদ্রাসা। ১৯২২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ থাকলেও মাঠের সমস্যা ও পর্যাপ্ত উপকরণের অভাবে ব্যাহত হচ্ছে নিয়মিত ক্রীড়াচর্চা।

মাদ্রাসার শিক্ষার্থী ফয়সাল ও আশরাফুজ্জামান জানান, প্রতিষ্ঠানে মাঠ থাকলেও সেটি সমতল নয়। সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে কাদাময় হয়ে যায়। তাঁদের অভিযোগ, স্থানীয় কিছু ব্যক্তি নিয়মিত মাঠে গরু বেঁধে রাখায় প্রবেশপথ ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত মাঠ ভরাট ও সংস্কার করে খেলাধুলার উপযোগী করার দাবি জানিয়েছেন তাঁরা।

শিক্ষার্থী রেদোয়ান ও মাহবুব আলমের ভাষ্য, ছাত্রদের মধ্যে খেলাধুলার আগ্রহ থাকলেও ছাত্রীদের ক্ষেত্রে চিত্র ভিন্ন। কয়েকজন ছাত্রী জানান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি ক্রীড়াচর্চার সুযোগ থাকলেও অভিভাবকদের মানসিকতা ও সামাজিক বাস্তবতার কারণে তাঁরা এতে পুরোপুরি যুক্ত হতে পারছেন না।

মাদ্রাসা সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, হ্যান্ডবল, ভলিবল ও সাঁতারের প্রতি আগ্রহ বেশি। উপজেলা পরিষদ থেকে কিছু ক্রীড়া সামগ্রী পাওয়া গেছে। বিষয়টির তদারকি করছেন সহকারী শিক্ষক (বিপিএড) মো. রফিকুল ইসলাম।

মাদ্রাসার উপাধ্যক্ষ মাসুদ আল মাহাদী জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় অংশ নিয়ে শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে। প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের সবসময় উৎসাহ দেওয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ