21.4 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#রাজনৈতিক ত্যাগ ও অতীতের নির্বাচনী সাফল্য নিয়ে আলোচনায় স্বপন মাহমুদ#অসুস্থ আবু তাহের ঢালীকে গনি-আয়েশা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা#মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতির বিকল্প নেই: এমপি মানিক#চাঁদপুর প্রেস ক্লাব বাংলাদেশের জন্য মডেল: এমপি মানিক#মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা

দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশের মানুষদের সব ভালো অর্জনকে সরকার স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে যা কিছু ভালো অর্জন করবে, সরকার রাষ্ট্রের অবস্থান থেকে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পুরস্কারটি শুধু বিজয়ীদের অর্জন নয়, এটি বাংলাদেশের সব মুসলমানের অর্জন। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়ার কথাও জানান তিনি।

তারেক রহমান বলেন, সরকার চায় বাংলাদেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের, দেশ ও দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনুক। সবার সহযোগিতায় দেশের জন্য ভালো পরিবর্তন আনার এবং সবাইকে নিয়ে একসঙ্গে চলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সৌদি আরবের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় হন।

এ ছাড়া হাফেজা রাবেতা বিনতে রমজান ১৫ পারা এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ