বিশেষ প্রতিনিধি ॥ চাঁদপুরের নীলকমল ইউপি’র সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরদারকে ডাকাতি মামলায় পুলিশ আটক করেছে। শনিবার দুপুরে মতলব মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি তাকে আটক করে। মামলার বাদী ভুক্তভোগী ট্রলার মালিক সাদ্দাম এর দায়ের করা মামলায় এক আসামীর স্বীকারোক্তিতে নৌ-পুলিশ তাকে আটক করেছে। মামলা নং-৩/১৩৮ তাং-০২-০৭-২০২১। জানা যায়, ওই মামলার আসামী সোহাগ বেপারী ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে ৮/১০ এর মধ্যে ৪নং আসামী সালাহউদ্দীন। আটক সালাউদ্দীন চাঁদপুর হাইমচরের কামালউদ্দিন সরদারের ছেলে এবং নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক।চাঁদপুর মোহনপুর নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক বাবুল বালা বলেন, সালাহউদ্দিন সরদারকে ডাকাতি মামলায় আটক করেছি। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।




