27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু


বিশেষ প্রতিনিধি ॥ চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২৫) যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের পূর্ব মাথায় চাঁদপুর-রায়পুর সড়কে রেলক্রসিং এলাকায় এঘটনা ঘটেছে। সন্ধ্যা পর্যন্ত ওই যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।

রেলক্রংসিং গেটম্যান নাহিদ মজুমদার বলেন, মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসলে ভোর সাড়ে ৫টার দিকে অজ্ঞাত পরিচয় ওই যুবক ট্রেনের নীচে ঝাঁপ দেয়। আগ থেকেই ওই যুবক রেললাইনে ঘুরাঘুরি করছিল। ঘটনার পরে আমি তাৎক্ষনিক চাঁদপুর জিআরপি থানাকে সংবাদ দেই। সকালে পুলিশ এসে খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। যুবকের গায়ে কলো গেঞ্জি ও পরনে সাদা প্যন্ট ছিল।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরদ উল্যাহ বাহার বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়না তদন্তের জন্য সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত না হলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমের দাফনের ব্যবস্থা করা হবে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভিষ্টিগেশন (পিবিআই) চাঁদপুরের কর্মকর্তারা এসেছিলেন। তারা ওই যুবকের হাতের আঙ্গুলের ছাপসহ প্রয়োজনীয় তথ্য ও নমুনা সংগ্রহ করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ