26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

ইউপি সদস্য মিজানুর রহমানের ওপর প্রতিপক্ষের হামলা

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান (৫৮) এর ওপর প্রতিপক্ষ আলাউদ্দিন (৩৮), মাঈন উদ্দিন (৩৫), জাকির হোসেন (৩০), রাশেদ (২৮) গংরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।

জানা যায়, গত ০৬/১০/২০২২ইং তারিখ দুপুর অনুমান ১২.১৫ টার সময় চান্দ্রা বাজারে সরকারী টিসিবি পন্য বিক্রি করার সময়ে প্রতিপক্ষরা হঠাৎ ইউপি সদস্য মোঃ মিজানুর রহমানের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হইয়া একপর্যায়ে তার ওপর আক্রমন করিয়া  এলোপাতাড়ী কিল, ঘুষি, লাথি মারিয়া ও লোহার রড দিয়া ডান চোখের পাশে আঘাত করে ফাঁটা ও রক্তাক্ত জখম করে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করেন।

এছাড়াও টিসিবির প্রতিনিধি বিল্লাল মিজি ও ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামীম তাৎক্ষণিক প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

ভোক্তভূগি  ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও কাজী বাড়ীর মৃত ছালামত উল্যাহের ছেলে। তিনি ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

অপরদিকে প্রতিপক্ষ হামলাকারীরা হলেন ফরিদগঞ্জ উপজেলার খাড়খাদিয়া বেপারী বাড়ির মোঃ বাবুল বেপারীর ছেলে আলাউদ্দিন যথাক্রমে মাঈন উদ্দিন, জাকির হোসেন এবং একই উপজেলার সকদি রামপুরের শাহাদাতের ছেলে রাশেদ।

ভোক্তভূগি ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ০৬/১০/২০২২ইং তারিখ দুপুর অনুমান ১২.১৫ টার সময় আমি চান্দ্রা বাজারে সরকারী টিসিবি পন্য বিক্রি করার সময়ে প্রতিপক্ষরা হটাৎ আমার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হইয়া একপর্যায়ে আমার উপর আক্রমন করিয়া আমাকে এলোপাতাড়ী কিল, ঘুষি, লাথি মারিয়া ও লাঠি দিয়া আঘাত করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ১নং প্রতিপক্ষের হাতে থাকা লোহার রড দিয়া আমার ডান চোখের পাশে আঘাত করিয়া মারাত্মক ফাঁটা ও ডান চোখে রক্তাক্ত জখম করে। প্রতিপক্ষরা হুমকি দিয়া বলে এই বিষয়ে মামলা মোকদ্দমা করিলে আমাকে দেখাইয়া দিবে, আমাকে বাড়ীতে সুখে শান্তিতে বসবাস করিতে দিবে না, আমাকে টিসিবি পন্য বিক্রি করিতে দিবে না, আমার হাত পা ভাঙ্গিয়া পঙ্গু করিয়া দিবে, প্রয়োজনে আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে জীবনে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে বলিয়া হুমকী দেয়। আমার আত্মচিৎকারে কতেক লোকজন আসিয়া আমাকে উদ্ধার করিয়া ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়া চিকিৎসা করায়। প্রতিপক্ষের এহেন কর্মকান্ডে ও হুমকীতে আমরা খুবই আতংকে আছি এবং ভীষন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। উক্ত ঘটনার বিষয়ে স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদেরকে অবহিত করিয়াছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ