26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার মহামায়া জামিয়া শামছুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী সিহাব বকাউল (১৮) নিজ ঘরে আড়ার সাথে টাওয়াল পেচিয়ে আত্মহত্যা করেছে। তবে ওই শিক্ষার্থীদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।

শনিবার দুপুরে শাহমাহমুদপুর ইউনিয়নে লোদেরগাঁও বকাউল বাড়ীতে ঘটনাটি ঘটে। সিহাব ওই বাড়ীর মহরম আলী বকাউলের ছেলে এবং ওই মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র।

সিহাবের মা লিপি বেগম বলেন, সকালে রান্না ঘরে তিনি কাজ করছিলেন। সিহাব ছোট ভাইকে চকলেট কিনে দিয়ে চলে যায়। পরে তাকে খোঁজ করতে গিয়ে দেখা যায় ঘরের আড়ার সাথে টাওয়ালে ঝুলে আছে। আমি ডাক চিৎকার দিলে বাড়ীর লোকজন তাকে নামিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর ঘটনাটি চাঁদপুর সদর মডেল থানাকে অবহিত করেন। থানার এসআই শাহজাহান হাসপাতালে এসে স্বজনদের উপস্থিতিতে সুরতহাল করেন।

এসআই শাহজাহান বলেন, গলায় টাওয়াল দিয়ে আত্মহত্যার কথা বলা হলেও ছেলেটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ময়না তদন্ত করার পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ