29.9 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

কচি-কাঁচা দিবসে মতলবে হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মতলবের ঐতিহ্যবাহী শিশু সংগঠন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কচি-কাঁচা দিবসে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ ৪ নভেম্বর কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় গ্রুপে ৪৭জন, খ গ্রুপে ৩৫ জন ও গ গ্রুপে ৭৫জন এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ক গ্রুপে ৪৬জন, খ গ্রুপে ৪০জন ও গ গ্রুপে ৯৩ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে।

এ সময় চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা পরিদর্শন করেন মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, সাধারণ সম্পাদক আইনুন্নাহার কাদরী, মেলার প্রবীন সদস্য এস এম সেলিম, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ও মেলার প্রবীন সদস্য ফারুক আহমেদ বাদল, রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামীকাল ৫ নভেম্বর সকাল ৯টায় র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সাধারণ সম্পাদক আইনুন্নাহার কাদরী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ