অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাধীন ঊষার স্পোর্টিং ক্লাবের ২০২৬-২০২৭ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ অক্টোবর ঊষার স্পোর্টিং ক্লাবের সাধারণ সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মোঃ জহিরুল হক জহিরকে সভাপতি ও ফয়েজুল ইসলাম মুন্নাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে যারা
কমিটির সহ-সভাপতি করা হয়েছে মিজানুর রহমান কাজল, নাসির মিয়াজী, আল আমিন প্রধান, সাইদুল ইসলাম শিপলু, নূর ই আলম অভি ও রাশেদুল হাসান রানাকে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহমুদুল হাসান মাসুদ, মাহবুব আলম, পংকজ সাহা, আব্দুল কাদির টিটু ও আরাফাত আলম বাঁধন।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোঃ আবু জাফর, আমিনুল ইসলাম ইপন ও জালাল উদ্দিন। ক্রীড়া উন্নয়ন বিষয়ক সম্পাদক করা হয়েছে ইব্রাহিম সুমন ও মোহাম্মদ হেলালকে। ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন মাহমুদুল হাসান খান অনিক ও হাসান তানভীর।
প্রচার সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক আলভি সরকার, অর্থ বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রাফিম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন মেহেদি হাসান আইভী ও অমিত হাসান মিথুন।
এ ছাড়া মহিলা বিষয়ক সম্পাদক শারমীন আক্তার, আইন বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন শান্ত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আরিফ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসরিন জাহান নিপা এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন। ধর্ম বিষয়ক সম্পাদক শাহজালাল সবুজ, আইটি বিষয়ক সম্পাদক অঞ্জন পাল, প্রকাশনা বিষয়ক সম্পাদক তারিকুল আলম তাশিকুল এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জাহিদ হাসান তামিম।




