25.4 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_imgspot_img

কেউ নিজেদের সংখ্যালঘু ভাববেন না

অনলাইন ডেস্ক: সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখা এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে তাঁদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) মহাঅষ্টমীর রাতে চাঁদপুর পৌরসভার পুরান বাজার এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। এ সময় পূজারী, ভক্ত ও মণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সার্বিক সহায়তার প্রতিশ্রুতিও দেন।

শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দাসপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির ও শ্রী শ্রী শিব মন্দির পূজামণ্ডপ, ২ নম্বর ওয়ার্ডের হরিসভা কমপ্লেক্স এবং ১ নম্বর ওয়ার্ডের নিতাইগঞ্জ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।

ভক্ত ও দর্শনার্থীদের উদ্দেশে তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে এ উৎসব উদযাপনে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পূজামণ্ডপের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উৎসব উদযাপন করতে হবে। সমাজে কোনো ধর্মের মানুষ যেন নিজেদের সংখ্যালঘু মনে না করেন, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

পরিদর্শনকালে তাঁর সহধর্মিণী মুনিরা আহমেদ ও কন্যা ফারিশা আহমেদ মানহা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদসহ জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ