25.4 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_imgspot_img

মতলব দক্ষিণে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া

অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জিয়াউর রহমান জিয়া বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি নিয়ে দেশের মানুষ দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করে আসছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি বলেন, প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। ধর্মীয় উৎসব উদ্‌যাপনে সবার নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা সম্মিলিত দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেকোনো অপচেষ্টা সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

জিয়াউর রহমান জিয়া আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব ধর্মের মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার পক্ষে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের কথাও বলেন তিনি।

পরিদর্শনের সময় তিনি পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। উৎসবকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি বজায় রাখা, একে অপরের পাশে দাঁড়ানো এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরন, মতলব উত্তর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদজামান টিপু, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকার, সামাজিক ব্যক্তিত্ব মাহমুদ হাসান জুয়েলসহ স্থানীয় নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ