25.4 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_imgspot_img

সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ফরিদগঞ্জ গড়ার অঙ্গীকার মতিনের

অনলাইন ডেস্ক: হিংসা, মারামারি, সন্ত্রাস ও মাদকমুক্ত এবং সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি নিরাপদ, আধুনিক ও মানবিক ফরিদগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন চাঁদপুর জেলা যুবদলের সদস্য, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও পৌর মেয়র পদপ্রার্থী মো. আব্দুল মতিন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফরিদগঞ্জ থানার সামনে অবস্থিত ঐতিহ্যবাহী ‘শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিওর আখড়া’ ও ‘দাসপাড়া পূজা মণ্ডপ’ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ অঙ্গীকারের কথা জানান।

আব্দুল মতিন বলেন, তিনি এমন একটি ফরিদগঞ্জের স্বপ্ন দেখেন, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে এবং হিংসা-বিদ্বেষ, হানাহানি ও মাদকের ভয় থাকবে না। বিএনপি নেতা মোতাহার হোসেন পাটওয়ারীর উন্নয়নমুখী, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়াবান্ধব আধুনিক ফরিদগঞ্জের স্বপ্ন বাস্তবায়নে তিনি সহযাত্রী হিসেবে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা চান।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি ফরিদগঞ্জ পৌরসভা ও আশপাশের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন কমিটির দায়িত্বশীলদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বাংলাদেশকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ অসাম্প্রদায়িক দেশ হিসেবে উল্লেখ করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকদের সমান সুযোগ-সুবিধা ও নিরাপত্তার কথাও তিনি তুলে ধরেন।

নিজের রাজনৈতিক ভাবনা জানিয়ে আব্দুল মতিন বলেন, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট তিনি বোঝেন এবং জীবনের বাকি সময় মানুষের কল্যাণে উৎসর্গ করতে চান। সুযোগ পেলে আধুনিক ফরিদগঞ্জ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, যুবদল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ