28.8 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে হাজীগঞ্জ উপজেলায় পাসের হার ৭৬ শতাংশ। উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৫টি প্রতিষ্ঠান থেকে মোট ৫৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ৪১২ জন পাস করেছেন।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪ জন পাস করেছেন। প্রতিষ্ঠানটির ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৯০ শতাংশ।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ৬৫ জন পরীক্ষা দিয়ে ৫৫ জন পাস করেছেন। এ প্রতিষ্ঠানে ৩ জন জিপিএ-৫ পেয়েছেন এবং পাসের হার ৮৫ শতাংশ।

বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজে ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ জন পাস করেছেন। প্রতিষ্ঠানটির ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন এবং পাসের হার ৮৬ শতাংশ।

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে ১৯৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৪৪ জন পাস করেছেন। এ প্রতিষ্ঠানে ১ জন জিপিএ-৫ পেয়েছেন এবং পাসের হার ৭৪ শতাংশ।

হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৭০ জন পরীক্ষা দিয়ে ৩০ জন পাস করেছেন। সেখানে ২ জন জিপিএ-৫ পেয়েছেন এবং পাসের হার ৪৩ শতাংশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ