20.4 C
Bangladesh
শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#বিলকিছ সুলতানা একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া#হাইমচরে প্রান্তিক খামারিদের উৎপাদন ও বিপণনে সহযোগিতার আশ্বাস#দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ এসআই ফরিদগঞ্জের শফিকুল ইসলাম#মতলব দক্ষিণে উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন#হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত#কচুয়া প্রেসক্লাবের আয়োজনে গুণীজন, কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা#পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী#হাজীগঞ্জ ইউএনও কার্যালয়ে বাড়ছে সাধারণ মানুষের চাপ#খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক#জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ ১৫ বছর পর ফের চালুর উদ্যোগ

বিলকিছ সুলতানা একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া

অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুমারডুগী এলাকার বিলকিছ সুলতানা একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা উপলক্ষে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এসএম বাকের খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে এসএম বাকের খন্দকার বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি তাদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। বড় হওয়ার স্বপ্ন দেখে অধ্যবসায়, শৃঙ্খলা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় ভালো ফলাফল কামনা করেন।

বিলকিছ সুলতানা একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম নজু, একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম খান ও মাসুদুর রহমান, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ খান, অভিভাবক সদস্য মো. শাহিন মিয়া এবং খন্দকার বেলায়েত হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন একাডেমির শিক্ষিকা জোহরা বেগম ও নাসিমা বেগম। অনুষ্ঠানে সাবেক শিক্ষক মো. আল-আমিন মিজিসহ একাডেমির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির সাবেক শিক্ষক আব্দুর রহমান। পরে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ