30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুরে ৩ হাজার ৮শ’ লিটার চোরাই ডিজেল জব্দ

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩হাজার ৮শ’ লিটার চোরাই ডিজেল তেল জব্দ করেছে। শুক্রবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের সূত্র ধরে শুক্রবার সকালে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লে: মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর থানার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি পরিত্যাক্ত ঘর থেকে ৩ হাজার ৮শ’ লিটার চোরাই ডিজেল তেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৩৩ হাজার ২শ’ টাকা। এসময় চোরাই ডিজেল তেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এই ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড এর অভিযান চলামান রয়েছে। এমনকি ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ আশরাফুল হাসান। পরবর্তীতে জব্দকৃত ডিজেল তেল মোহনপুর থানায় হস্তান্তর করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ