30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের পদ্মায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত সদস্যকে আটক করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন: মুন্সিগঞ্জ জেলার আকতার হোসেন (৩০), ইকবাল মুন্সি প্রকাশ সুমন (২৮), আবুল বাসার (২২), শাকিল দেওয়ান (২১) ও মো: ইয়ামিন (১৯)। এসময় পুলিশ ১টি স্পিডবোট, দুটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর চাঁদপুর অঞ্চলে নৌ পুলিশ এই অভিযান পরিচালনা করে।
এসময় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া বাজার সংলগ্ন স্থানে পাটক্ষেতে আত্মগোপন করে। পরে সেখান থেকে পুলিশ দ’ুজনকে আটক করে এবং তাদের দেয়া তথ্যে রাতব্যাপী অভিযান চালিয়ে অপর তিন ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এসময় পলাতক অন্যান্য ৮ ডাকাতকে আটকের অভিযান অব্যাহত আছে বলে জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ