30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

মতলব উত্তরে ১০কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন, ছেংগারচর বারোআনী গ্রামের দাদন মুন্সি (৩৬) ও ফরাজিকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের আলাউদ্দিন (৩৮)।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে এসআই হারুন অর রশীদ, আবু হানিফ ও আব্দুল আউয়াল উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী বাজারে বেড়ী বাঁধের উত্তর পাশে কড়ই গাছতলা থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দাদন মুন্সিকে আটক করেছে। আগের রাতে এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুরা মৃধা বাড়ি সংলগ্ন গুদারাঘাট থেকে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আলাউদ্দিনকে আটক করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, থানা পুলিশ দ’ুটি অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ