30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে ডিএনসি’র অভিযানে ৪২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ৪২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

গতকাল শুক্রবার ১২শে আগস্ট সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত সহকারি পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোঃ মুজিবুর রহমান এর নেতৃত্বে গঠিত রেডিং টীম এই অভিযান পরিচালনা করেন।

জানা যায় কচুয়া থানাধীন খাজুরিয়া বাসস্ট্যান্ডের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১নং আসামী মোঃ মামুন পাটোয়ারী (৪৩), পিতা- আব্দুল হাই পাটোয়ারী, মাতা- সামছুন নাহার, সাং- সাচিয়া খালি, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর এবং ২নং আসামী জেসমিন আক্তার (২৪), স্বামী- মোঃ মামুন পাটোয়ারী, পিতা-মৃত রসূল আহাম্মদ, মাতা-আনোয়ারা বেগম, সাং – সাচিয়া খালী, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর উভয়কে ৪২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১২,৬০,০০০/-। উক্ত মামলায় পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এই মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ