30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

আগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহ হবে পাঁচদিন: শিক্ষামন্ত্রী (ভিডিও)

স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী জ্বলানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহ পাঁচদিনে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

তিনি গতকাল সোমবার দুপুরে চাঁদপুর সফরে আসলে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যেসব উদ্যোগ নেয়া হয়েছে, সেখানে যদি আমরা এখন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো ৫দিন করি তাহলে একদিন সাশ্রয়ের সুযোগ পাব। অর্থাৎ শহরে একদিন শিক্ষার্থীদের স্কুলে আনা-নেয়ার জন্য যে পরিমান যানবাহন চলে সেটার সাশ্রয় হবে। তবে এখনো এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তবে আমরা যে ৫দিনের মধ্যে ক্লাসগুলো পুনর্বিন্যাস করতে চাই, যাতে করে শিক্ষার্থীদের কোন ধরণের কোন সমস্যা না হয়। এছাড়া করোনাকালীন সময়ে যে শিখন ঘাটতি হয়েছে, সেটি পুরনের জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ